উত্তরকোণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর জন্মবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর জন্মবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল। ১৯ জানুয়ারী সোমবার বাদ আছর বগুড়া জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম , জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফুতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উল নবী সালাম , কে এম খাইরুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ন সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন , মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম , জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিসহ জেলা-শহর বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন। দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

শেয়ার: