উত্তরকোণ

শাজাহানপুরে আচরণবিধি ও সড়ক আইনে জরিমানা

শাজাহানপুরে আচরণবিধি ও সড়ক আইনে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে টাঙানো অবৈধ নির্বাচনী ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। এছাড়া চাঁচাইতারা বাজার এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, নির্বাচনী আচরণবিধি কার্যকর করা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

 

 

শেয়ার: