উত্তরকোণ

বিএনপি মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমানের নির্বাচনী মতবিনিময় সভা

বিএনপি মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমানের নির্বাচনী মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ১৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় একটি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের নিবাচনী প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, ৯নং ওয়ার্ডের নিবাচনী সমন্বয়ক নুরুল হুদা তিলক, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাজেদুর রহমান রাজু, ফারুকুল ইসলাম ফারুক, সাদ্দাম হোসেন, ফয়সাল, পন্টু সহ ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার: