উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার কলাকোপায় কোরআন খানী ও দোয়া মোনাজাত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার কলাকোপায় কোরআন খানী ও দোয়া মোনাজাত

১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা’তে বেগম হায়েতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে বায়তুস সূজূদ জামে কোরআন খানী শেষে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন সহ উপজেলা বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন।

শেয়ার: