1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মানবিক তারেক রহমান, রাস্তায় দাঁড়িয়ে শুনলেন শিক্ষকদের দাবি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার প্রদশিত হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিক্ষকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন। সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। বছরের পর বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক দুর্দশার কথা শুনে তিনি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তারেক রহমান শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের এই সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি প্রতিশ্রুতি দেন। তারেক রহমানের এই মানবিক ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ দেখে উপস্থিত আন্দোলনরত শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার এভাবে রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদাহরণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies