উত্তরকোণ

বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী মঙ্গলবার বগুড়া শহরের একটি অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে যুবদল। ইতোমধ্যে যুবদল মাঠে কাজ শুরু করেছে। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে সর্বশেষ ভোট কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেসব কর্মকাণ্ড আছে সেসব কাজে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার নির্দেশনা দেন যুবদল সভাপতি। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র আতাউর রহমান সুম্ভু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, অতুল চন্দ্র, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার: