উত্তরকোণ

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

শহিদুল ইসলাম শাওন, শেরপুর ( বগুড়া) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে ও সুঘাট ইউনিয়নের কল্যাণী পালপাড়া মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারী) সন্ধ্যায় কল্যাণী মন্দিরে অনুষ্ঠিতে সভায় সুবল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ গোলাম মোঃ সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কাওছার আলী কলিন্স, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কে,এম মানিক, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষের মানুষ। তিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার উপর অমানবিক নির্যাতন করা হলেও তিনি দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। নিজের জীবনকে তিনি তুচ্ছ মনে করেছেন, তারপরও এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম।

শেয়ার: