রোটারী ক্লাব অব বগুড়া এবং মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাইপারটেনশন রিচার্স সেন্টার, রংপুরের সার্বিক সহযোগিতায় শুক্রবার গ সকালে সাবগ্রাম দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো রেজাউল হক, ব্যাডস এর পরিচালক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা এবং টিএমএসএস মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন, দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো শাহাবুদ্দিন সৈকত, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো নবিউল ইসলাম নয়ন, রোটারিয়ান সানাউল হক দুলাল, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহবুব সাঈদী প্রিন্স,শফিকুল ইসলাম বিপুল, আব্দুস সামাদ তালুকদার, নুরুল আলম সরকার, মুন্জুর কাদির,রফিকুল ইসলাম বুলবুল, শাহীন কাদির, রেজাউল হক বুলু,মো. ইউনুস আলী, মো. আখতারুল ইসলাম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, প্রফেসনাল ক্লাব অব ঢাকার সেক্রেটারি মবিন মাসুদ, হাইপারটেনশন এ্যান্ড রিচার্স সেন্টার, রংপুরের নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মৃত্তিকা ইন্সটিটিউটের পরিচালক জনাব মো.আমিনুল ইসলাম। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
উত্তরকোণ
রোটারী ক্লাব অব বগুড়ার সাবগ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

