গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদজুম্মায় বগুড়ার গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ও পৌর জুলাইযোদ্ধা ও জুলাই পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (জুলাইযোদ্ধা) আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আবু হাসনাত সাহিন, জুলাইযোদ্ধা কামরুল ইসলাম, জুয়েল আহম্মেদ, শহীদুল ইসলাম, সাহিদুল ইসলাম, সোহেল রানা, খোরশেদ আলম, মামুনুর রশিদ মামুন, আবুল হোসেন, সাহাদত হোসেন, মোস্তাকিম, কোবরা, ফেরদৌসজ্জামান, শহীদ জিল্লুর রহমানের স্ত্রী খাদিজাতুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোরশেদ আল আমিন লেমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সোহেল রানা, উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, যুবদল নেতা হালিম, নিপুল, রতন, জনি, রনি, মোস্তা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, পৌর ওলামাদলের সভাপতি আলম সহ স্থানীয় মুসল্লীগণ।
উত্তরকোণ
গাবতলীতে বেগম খালেদা জিয়া ও হাদীর জন্য জুলাইযোদ্ধার দোয়া মাহফিল

