উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার নাজাত ও রুহের মাগফিরাত কামনায় বগুড়ার বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকার্স জিয়া পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ শামছুজ্জোহা, বিএনপি নেতা শফিকুল ইসলাম, আগানিহাল বিন জলিল তপন, আতাউর রহমান, সোহেল প্রাং, সাহাদাত হোসেন, তরিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম রব্বানী, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা আশরাফুল হুদা টপি, জাহাঙ্গীর আলম মানিক, মোস্তাফিজার রহমান মোস্তা, মিল্টন হোসাইন, শাফিউর রহমান জনি, মোকারম হোসেন ঝিনু, বিপ্লব মিয়া, মাহফুজার রহমান, সুমন সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, কৃষকদল নেতা আব্দুল মতিন, আনিছার রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস, ছাত্রদল নেতা রাজু আহম্মদ, সবুজ মিয়া, স্থানীয় মুসল্লী আজাহার আলী সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

শেয়ার: