৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের কবি নজরুল ইসলাম রোডস্থ শহর যুবদল কার্যালয়ে বাদ যোহর দোয়া মাহ্ফিল পূর্বে আহসান হাবিব মমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সিনিঃ সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ,সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু,সিনিঃ সাধারণ সম্পাদক আবু সাইদ মন্ডল সহ শহর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।গাবতলী উপজেলার তেতুলগাছি জামিয়া রহমানিয়া মাদ্রাসার ৪০জন শির্ক্ষাথীর অংশগ্রহনে কোরআন খতম ও দোয়া পরিচালনা করেন হাফেজমাওলানা মোঃ আব্দুর রহিম ।
উত্তরকোণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের কোরআন খতমও দোয়া মাহ্ফিল

