উত্তরকোণ

বগুড়ার শাকপালা উত্তরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের উদ্যোগ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শাকপালা উত্তরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের উদ্যোগ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শাকপালা উত্তরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের উদ্যোগ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার শাকপালা মসজিদ প্রাঙ্গণে বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসার অধ্যাক্ষ আলহাজ্ব মাওঃ মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ বজলুর রশিদ মিয়া, দ্বিতীয় বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ড. আব্দুল বারী রশিদী, তৃতীয় বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব, চতুর্থ বক্তা হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। শাকপালা উত্তরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, আলহাজ্ব মোহাম্মদ জাহিরুল আহসান। ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বি তোহা, বিএনপি নেতা, মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হামিদ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, গাবতলী উপজেলার যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, শাহজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, শাকপালা উত্তরপাড়া বায়তুল মামুন জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী আকন্দ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ খন্দকার সদস্য আইয়ুব আলী আকন্দ সহ বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ।

শেয়ার: