তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন সাতমাথা পার্ক রোড বণিক সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী রবিবার বাদ জোহর পার্ক রোড জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সাতমাথা পার্ক রোড বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ তালুকদার শাইন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল, সাবেক কাউন্সিলার রাজু পাইকার, সাংবাদিক বজলুর রশীদ তালুকদার সুইট, পার্ক রোড বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বিত শেখ, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ ইুজাজুল হক, কোষাধ্যক্ষ জিমি কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ জোবায়ের হোসেন ফাহাদ, দপ্তর সম্পাদক মোঃ আরিফুর রহমান সিদ্দিকি, ধর্মীয় সম্পাদক মোঃ ফজলে রাব্বি, ক্রীড়া সম্পাদক মোঃ আলম। কার্যনির্বাহী সদস্য মোঃ জোবায়ের হোসেন (জুয়েল) , মোঃ রনি শেখ,মোঃ ফারুকুল ইসলাম , মোঃ নূরুল ইসলাম (উৎপল), মোঃ খোকন। মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পার্ক রোড জামে মসজিদে পেশ ইমাম ।
উত্তরকোণ
বগুড়ার পার্ক রোড বণিক সমিতির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

