গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে রবিবার বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বাগবাড়ী কলেজপাড়া ইতিমখানায় কোরআন খতম শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুবদল নেতা ইউনুছ আলী গেদা, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম নান্টু, আপেল মাহমুদ, ইনছান আলী, শামীম আহম্মেদ, আব্দুল হামিদ, ছাত্রদল নেতা জনি ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় নশিপুর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল

