বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী মদিনা মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শনিবার বেতগাড়ী মদিনা মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ এনামুল হক সাহেবের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ইসলামী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন হযরত মাওঃ আব্দুস সালাম যুক্তিবাদী, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন মাওঃ মুফতি মহিবুল্লাহ্। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাজাহান আলী, বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম মিন্টু, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মন্ডল, সেক্রেটারী আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ।
উত্তরকোণ
বগুড়ার বেতগাড়ী মদিনা মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

