সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর নবনির্মিত বগুড়া প্রেসক্লাবের বেগম খালেদা জিয়া মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন ।



