উত্তরকোণ

ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ঘোড়াঘাট প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ঘোড়াঘাট উপজেলা প্রমিক দলের সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন খন্দকার মিঠুর আয়োজনে বুলাকিপুর ইউনিয়নের কলাবাড়ী দারুস সুন্নাহ ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

শেয়ার: