বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরকারি আজিজুল হক কলেজের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সরকারি আজিজুল হক কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদ। দোয়া পরিচালনা করেন আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজিজুল হক কলেজে দোয়া মাহফিল

