উত্তরকোণ

বগুড়া ও গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

বগুড়া ও গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাবতলী সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট পৃথকভাবে দাখিল করা হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার বিকাল তিনটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান ও বিকাল চারটার দিকে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট মনোনয়ন দাখিল করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন। মনোনয়নপত্র দাখিল সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এ্যাড. একেএম মাহবুবুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। সাবেক এমপি মোঃ হেলালুজ্জানান তালুকদার লালু বলেন, আমরা বিপুলভোটে ম্যাডামকে বিজয়ী করতে চাই। সাধারণ মানুষ তাকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়ন পত্রে বেগম খালেদা জিয়া তার আঙ্গুলের ছাপ দিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, এই আসনে বিএনপির আরও একজন মনোনয়ন জমা দিবেন। মনোনয়নপত্র জমাদান পূর্বে বগুড়া ও গাবতলী উপজেলা শহীদ মিনার চত্বরে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, ড্যাব বগুড়া সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ খাদেমুল ইসলাম খাদেম, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, নজমুল হক, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফিরাজ মন্ডল, সুরাইয়া জরিন রনি, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, সাহাদাত হোসেন খাঁন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, মোরশেদ আল আমিন লেমন, মিনাজুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবু হোসেন মোল্লা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আতায়ার হোসেন, আফছার আলী মিজু, ডাঃ জাহাঙ্গীর আলম, মাহবুব হাসান নিভা, মতিয়ার রহমান মতি, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, হারুনুর রশিদ হারুন ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মোহসিন আলী, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সম্রাট মাহারুফ, মশিউর রহমান সুমন, রেজাউল করিম রেজা, গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, বিএনপির নেতা আব্দুস সোবাহান, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লেমন, উপজেলা শ্রমিকদল নেতা মোঃ আলম, শাহীন পাইকার, তাঁতী দল নেতা রাশেদুল ইসলাম, উপজেলা জিসাস সভাপতি আরেফুর রহমান লিটন, মৎস্য জীবি দল নেতা শাহজাহান আলী, গাবতলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, আরমান ইসলাম রিপন, উপজেলা ওলামা দলের সভাপতি নূর আলম সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো এ আসনে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও এ আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তবে প্রতিবারই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোঃ হেলালুজ্জামান তালুকদার। ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন। ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি। তখন জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী সংসদ সদস্য হন। ২০১৮ সালে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করা হলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হলে শেষ মুহূর্তে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি। ২০২৪ সালে এখানে আওয়ামী লীগের মোস্তফা আলম বিজয়ী হন। এবারে এই আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করছেন।

শেয়ার: