স্টাফ রিপোর্টার ঃ রবিবার বেলা এগারটায় জনতা ব্যাংক পিএলসি এর বগুড়া বিভাগীয় কার্যলয়ের উদ্বোধন করা হয়েছে। শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেস ক্লাব ভবনের ৩য় তলায় ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুর আলম, বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, টি এম এরস এস নির্বাহী প্ররিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. জাহেদুর রহমান জাদু, বগুড়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রেজাউল হাসান রানু প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন জনতা ব্যাংক বগুড়া। বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আব্দুল আলীম খান। উল্লেখ্য যে, বগুড়া নওগাঁ ও সিরাজগঞ্জ এরিয়ার ৭০টি ব্যাংক শাখা এই নতুন বিভাগীয় কার্যালয়ের অধীনে থাকবে। এর ফলে এ অঞ্চলের গ্রাহকগণ জনতা ব্যাংকের দ্রুত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
উত্তরকোণ
জনতা ব্যাংকের বগুড়া বিভাগীয় কার্যালয়ে উদ্বোধন

