বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। ২৭ডিসেম্বর রোববার বিকালে বাদ আছর নিউ মার্কেট কেন্দ্রীয় বড় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বগুড়া জেলা জাসাসের আয়োজনে এ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. জামাল পাশা রানা জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য এম এ হেলাল, মঞ্জুর কাদের লিটন, এম এ হেলাল, নুরুল ইসলাম জুন, আশরাফুল আলম রনজু, মোফাখখারুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান, জুলফিকার, রবিউল ইসলাম,আব্দুল মান্নান, মদন কুমার, আবু হান্নান, ফারুক বাদশা, বকুল, মিলন সরকার, সুজন মন্ডল, খেদেমুল ইসলাম, মতিন, তাউজুল ইসলাম, কাজল হান্নান, হারুন, পিন্টু, ফারহান সাদিক, লিমন চৌধুরী, তানিয়া, আজিজ প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের।
উত্তরকোণ
বগুড়ায় জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

