উত্তরকোণ

ক্লিন বগুড়া গ্রীন বগুড়া স্লোগানে আমরা বিএনপি পরিবার গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সড়কের পাশে ডাস্টবিন স্থাপন

ক্লিন বগুড়া গ্রীন বগুড়া স্লোগানে আমরা বিএনপি পরিবার গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সড়কের পাশে ডাস্টবিন স্থাপন

‘ক্লিন বগুড়া গ্রীন বগুড়া’ স্লোগানে শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সড়কের পাশে আমরা বিএনপি পরিবারের ডাস্টবিন স্থাপন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাধানে শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতা রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৭ডিসেম্বর শনিবার রাতে জেলা জজ কোর্ট চত্বর এলাকায় ডাস্টবিন স্থাপনের কাজের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর। প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ স্থান বগুড়া সার্কিট হাউজ, জেলা কোর্ট চত্বর, শহরের সাতমাথা, পোস্ট অফিস, বগুড়া প্রেসক্লাব, আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজে ডাস্টবিন স্থাপনা করা হয়। বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ জানান, ডাস্টবিন স্থাপন প্রথম পর্যায়ে শহর কেন্দ্রিক কার্যক্রম চলছে। ধারাবাহিক ভারে ডাস্টবিন স্থাপন করা গেলে বগুড়া শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতায় আওতায় আনা সম্ভব। বগুড়াবাসি অনেক দিনের স্বপ্ন ক্লীন বগুড়া গ্রীন বগুড়া গড়ে তোলার। এ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি।

শেয়ার: