শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ৯ টায় উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবুজ শ্যামল সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে রাখে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিএনপি নেতা এটিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফছার আলীর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সেলফ পয়েন্ট ও সততা সীডস্ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ডিভিশনাল ম্যানেজার কামরুজ্জামান রাঙ্গা, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রানা টিপু, আল আমিন, বিশিষ্ট ঠিকাদার মিজানুর আসকারসহ সবুজ শ্যামল সংঘের সদস্য তামীম সাদমান মাহী, রাশেদ আহম্মেদ, সুমন, সাকিব ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী ম্যাচে বি-ব্লক রান রাইডার ও মাদলা শেরকোল ক্লাব মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে বি-ব্লক রান রাইডারকে ৫ উইকেটে পরাজিত করে মাদলা শেরকোল ক্লাব জয়লাভ করে। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।
উত্তরকোণ
শাজাহানপুরে শহীদ জিয়া স্মরণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

