1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার প্রদশিত হয়েছে

১৭ বছর পর দেশে ফিরে শনিবার দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও পরে তিনি শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ২টার দিকে তারেক রহমান বনানী কবরস্থানে যান। তিনি কোকোর কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সূরা ফাতেহা ও দরুদ শরিফ পাঠ করে ভাইয়ের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় চেয়ারপারসনের নিরাপত্তা দলের (সিএসএফ) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তাগণ তার সাথে ছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। কোকোর লাশ দেশে আনার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে আজই প্রথমবারের মতো ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি। ভাইয়ের কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে তিনি তার শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তিনি মরহুমের কবরে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার রূহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies