উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মোরশেদ মিল্টন

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মোরশেদ মিল্টন

স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর এলাকা) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। শনিবার (২৭ ডিসেম্বর-২৫) দুপুরে তার পক্ষে মনোনয়ন পত্র টি সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। এ বিষয়ে বক্তব্য জানতে মোরশেদ মিল্টনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি । মোরশেদ মিল্টন এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকারী গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন জানান, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন আমাকে মনোনয়নপত্র উত্তোলন করার কথা বলেন তাই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “আজ মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একটি মোরশেদ মিল্টনের নামে এবং অপরটি ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মার্কা। গাবতলী উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান শনিবারে উপরোক্ত দুটি মনোনয়নপত্র উত্তোলনের সত্যতা স্বীকার করেছেন। ইতিপূর্বে গত ২১ ডিসেম্বও ২৫ রবিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বগুড়া-৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের নিকট থেকে উত্তোলন করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ আসন থেকে ২২ ডিসেম্বর সোমবার দুপুরে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট থেকে এবং বিকালে শাজাহানপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার: