সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ধাপ গ্রামে যমুনা নদীর তীর সংরক্ষণের ৩টি স্থানে প্রায় ১০০ মিটার এলাকার সিসি ব্লক ধসে গেছে । ধাপ গ্রামের বাসিন্দা,ইমান আলী, আজিবর প্রামানিক,পুটু মিয়া জানান প্রায় এক মাস আগে থেকে পানি চুয়ে চুয়ে পড়ে ব্লক ধসে যাচ্ছে । এভাবে ব্লক ধসে যেতে থাকলে আগামী বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । এলাকার লোকজন ব্লক ধসে যাওয়া রোধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন । এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসানের সাথে কথা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ধসে যাওয়া স্থান দ্রƒতই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে যমুনা নদীর তীর সংরক্ষণের সিসি ব্লক ধসে গেছে

