গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৬শে ডিসেম্বর-২৫ শুক্রবার বাদজুম্মা বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির আয়োজনে কলাকোপা’তে বায়তুস সুজূদ জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া এর বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, আব্দুল মতিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ মাহমুদ উজ্জ্বল, শহিদুল ইসলাম, স্থানীয় মুসল্লীদের মধ্যে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, রিপন মিয়া, মোঃ আসাদ, মোতালেব হোসেন টুটুল, আল মামুন, রনি মিয়া, সহিদুল ইসলাম, সুরুজ্জামান, মোঃ ওসমান, আব্দুল আলিম, আনিছুর রহমান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মোহাম্মদ মনিরুল ইসলাম।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কলাকোপায় দোয়া মাহফিল

