গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২২ ডিসেম্বর সোমবার বেগম খালেদা জিয়ার (বগুড়া-৭ আসনের নির্বাচনী এলাকা) গাবতলী সদর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের চকবোচাই বন্দরে ভোট কেন্দ্রের কমিটি গঠন উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পূর্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। গাবতলী সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অত্র কমিটির আহবায়ক আলমাস হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক টিএম আশরাফুল হুদা টপি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অত্র কমিটির উপদেষ্টা জহুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, অত্র নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন গনি, সদস্য আব্দুর রহমান, মোহতাছিন বিল্লা মুন, আব্দুল হান্নান, রেজাউল করিম সঞ্জু, রকি বাবু, আবু হানিফ, সেকোয়ার হোসেন, রাইসুল হাসান রিয়ন, আতাউর রহমান, জাহিদুল ইসলাম, দিপু মিয়া আজিজুল ইসলাম, জাহিদ হোসেন, মনির হোসেন, সাবিনা ইয়াসমিন, উজ্জ্বল হোসেন, সেলিম হোসেন, সেলিনা আক্তার, মাহবুব হোসেন, হেলালুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোকছেদ হোসেন, আব্দুল করিম, যুবদল নেতা আরমান ইসলাম রিপন, মোঃ নিহাদ, আশরাফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী ফাহাদ হোসেন।
উত্তরকোণ
গাবতলী সদর ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

