উত্তরকোণ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আদমদীঘিতে ছাত্রজনতার বিক্ষোভ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আদমদীঘিতে ছাত্রজনতার বিক্ষোভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বীর বিপ্লবী শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং অনবরত ভারতীয় আধিপত্যের অবসানের দাবিতে বগুড়ার আদমদীঘিতে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।  বিক্ষোভকারীরা এ সময় হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী জনতা এনামুল হক, আহসান হাবীব তুহিন, রিয়ন সরকার, এ্যাড. আরিফুল ইসলাম, আওয়াল খন্দকার, আব্দুর রহিম বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী নাজিমুজ্জামান নাজিম, আহমেদ কাওসার দ্বীপ, জুথি আক্তার, মিশু আক্তার, তাসলিমা তাবাস্সুম তুসমি, তুরনা প্রমূখ।

শেয়ার: