উত্তরকোণ

বাংলাদেশে কৃষির ভিত্তি রচনা করেছিলেন শহীদ জিয়াউর রহমান-বগুড়ায় কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বাংলাদেশে কৃষির ভিত্তি রচনা করেছিলেন শহীদ জিয়াউর রহমান-বগুড়ায় কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে বগুড়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকালে শহরের টিটু মিলনায়তনে জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, কৃষকদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, আরডিএ যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ। আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে দুর্ভিক্ষ এনেছিলেন শেখ মুজিবুর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশে কৃষির ভিত্তি রচনা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি ঋণ ও বিমার সুবিধা দেওয়া হবে। বিএনপি কৃষকদের জন্য কৃষি কার্ড করেছে যার মাধ্যমে সরকারী সহায়তা দেওয়া হবে যাতে দুর্নীতি না হয়। কৃষি কার্ডের মাধ্যমে মেসেজ দিয়ে আগাম ঝড় ও বৃষ্টির পূর্ব আভাস দেওয়া হবে। বক্তারা আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে নির্বাচন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করতে হবে। যারা ধর্মের নামে ইসলামকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কেন দল ধর্মকে নিয়ে কোন অপপ্রচার চালিয়ে ভোট চাইলে তাদের প্রতিহত করতে হবে। আলোচনা সভায় শুরুতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা এবং সন্ত্রাসী গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার: