স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা যুবদল শহরে এক আনন্দ র্যালী বের করে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা যুবদলের আয়োজনে মোহাম্মাদ আলী হাসপাতাল মাঠ থেকে বিশাল এক আনন্দ র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নবাববাড়ি সড়কের পুলিশ প্লাজায় এসে শেষ হয়। মিছিলের পূর্বে অনুষ্ঠিত আনন্দ র্যালী পূর্বে হাসপাতাল মাঠে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সকল জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান। তার আগমনের খবরে শুধু বগুড়া নয় সারা দেশের কোটি জনতা খুশির জোয়ারে ভাসছেন। তারেক রহমান বিএনপি’র প্রতিষ্ঠাতা এই বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে ধারণ করে সুদীর্ঘ বছর তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার কোন কমতি নেই। আগামী ২৫ তারিখ তাইতো তাকে নিজ দেশে বীরের বেশে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বাদশা দৃঢ কন্ঠে বলেন তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশে চলমান সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে। বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম। বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, নাহিদুর রহমান নাহিদ,আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, শাফিন, টফিন, মায়শুকুর রহমান রিয়েল, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, এস এম রিপন, সুজাউল ইসলাম সুমন, আল-আমিন শানু, কামাল হোসেন, সাব্বির আহম্মেদ, রেদওয়ানুল হক হৃদয়, মাসুম মিয়া, সোহাগ মাহমুদ, আবু জাফর, আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স, জুম্মান শেখ, শফিকুল ইসলাম শফিক, মাহাতাব, মামুনুর রশীদ মামুন, শাকিল হোসেন, মোমিন, সদস্য সাব্বির হোসেন, চপল, মোহিন মিজান, সজল হোসাইন রহমত, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ নেতৃবৃন্দ। স্বাগত মিছিলে অংশ নেয় জেলা যুবদলের সকল ইউনিটের হাজার হাজার নেতাকর্মী। লিডার আসছে স্লোগানে স্বাগত মিছিলটি রুপ নেই আনন্দ আয়োজনে।
উত্তরকোণ
তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় যুবদলের আনন্দ র্যালী

