দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ মহান বিজয় দিবস পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দেবখন্ড চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপি অনুষ্ঠান নানা কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিলো ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান, ফ্রী মেডিকেল ক্যাম্প, সাবেক তালোড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর বুধবার বিকালে ক্লাব চত্ত্বরে ক্লাবের উপদেষ্টা সদস্য তালোড়া ইউপি চেয়াম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ এসএ মোকতাদ রাজু, তালোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান খন্দকার, মহিলা সদস্য জেসমিন আক্তার লতা, ক্লাবের সভাপতি খন্দকার সালাহ্ উদ্দীন আহমেদ এ্যাপোলো প্রমুখ। শেষে ক্লাবের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থী, গুণীজনদের সংবর্ধনা প্রদান ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

