উত্তরকোণ

কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস/২৫ইং উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু পৌরসভা, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৮ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। কুচকাওয়াজ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর মেজবাহাীজ্জুলাম চৌধুরী, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মাহবুব হাসান, সদস্য সচিব শ্রী পফুল্ল্য, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার: