দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় আল-হেরা নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ডিসেম্বর বুধবার মাদ্রাসা চত্বরে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামীম এইচএম ইউনুছ আলী আসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নূরারী তা’লীমুল কোরআন বোর্ডের আঞ্চলিক পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল হাই ইয়াহ্ইয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন দুপচাঁচিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ শফিকুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউর রহমান রমি। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আমিনুর হোসেন ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ভোলতা জামিউল উলুম নূরারী ও হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ রুহুল আমিন, খোলাশা পূর্বপাড়া মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল হক মূসা, দুপচাঁচিয়া পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, সঞ্জয়পুর তা’লীমুল কোরআন নূরানী মাদ্রাসার মুহতামীম মাওঃ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় আল-হেরা নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

