উত্তরকোণ

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগের দুইজন গ্রেপ্তার

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগের দুইজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ওয়ার্ড সম্পাদক ও পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের বাদেশ আলীর ছেলে ও নিষিদ্ধ আওয়ামীলীগের নসরতপুর ইউপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বাবু (৫৬)। অপরজন সান্তাহার ইয়ার্ড কলোনী ও সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের ৫নং ওয়ার্ড প্রচার সম্পাদক শফিকুল ইসলামের ছেলে জুয়েল সরদার (৪৫)। আদমদীঘি থানা পুলিশ জানান, গত ২০২৪ সালের ১৯ আগষ্ট রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পরদিন গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান।

শেয়ার: