বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার বাদ আছর বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদ, নয় মাইল জামে মসজিদ, কাটাবাড়িয়া জামে মসজিদ, আড়িয়া স্কুল জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এর বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। দোয়া মাহফিল পৃর্বে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যাশা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশমাতার অসুস্থতার কারণে সমগ্র দেশবাসী দোয়া ও প্রার্থনা করছেন। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু-ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন। দোয়া মোনাজাতে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, বর্তমান কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মোহসিন আলী, রফিকুল ইসলাম, ফজলুল হক উজ্জল, তমিজ উদ্দিন, এনামুল হক, আবু শাহীন, জাহিদুর রহমান, খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, মেহেদী হাসান বাপ্পী, বিপ্লব মিয়া, সুমন মিয়া, জাহিদুল ইসলাম গিট্টু, সুমন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, সহ বিএনপি অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মাহফিলে পরে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত যুবদল নেতা আল আমিন খোকনের পরিবারের সঙ্গে সাক্ষাত করে তাদের সান্তনা দেন এবং খোঁজখবর নেন। এসময় খোকনের পরিবারের সদস্য রত্না খাতুন, খালেদা খানম, নূরে সাফা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল

