উত্তরকোণ

বগুড়ায় গরীব দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বগুড়ায় গরীব দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বগুড়ায় গরীব দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের নাটাইপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া শহর শাখার সদস্য সচিব আব্দুল হাকিম এর নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বীতাকারী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ হিরা । অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মোঃ সেলিমুজ্জামান, বিশেষ আলোচক ছিলেন ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রুস্তম আলী। বরেণ্য অতিথি ছিলেন গুড়া সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদুল ইসলাম ফরহাদ, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ টুকু ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী গৌরাঙ্গ মোহন বসাক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ, সদর উপজেলার সদস্য সচিব রেজাউল সরকার (রেজা), শহর শাখার আহবায়ক মোঃ জনি শেখ, সদর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ এ. আর চৌধুরী রাপ্, মোঃ আহাদ আলী খোকন, মোঃ মাসুদুর রহমান মাসুম, মোঃ মোফাজ্জল হক নিরব, শহর শাখার যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন, মোঃ রাসেল রহমান, মোঃ রানা খাঁ, এম আর ইসলাম মিন্টু, মোঃ কাজল মাহমুদ, মোঃ রেজাউল করিম, মোঃ মিথন, মোঃ মুরশিদ ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল বগুড়া জেলা শাখার (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রোমান আহমেদ, ২০নং ওয়ার্ড বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক সরকার, সমাজ সেবক মোঃ শহিদুল সাকিদার, শহর যুবদলের সহ-সভাপতি মোঃ রায়হান শরীফ মাসুম, দলিল লেখক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, মোঃ স্বাধীন মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, বিএনপি নেতা মোঃ টিটু, ব্যাংকার মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল শহর শাখার সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম।

শেয়ার: