দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দুপচাঁচিয়া উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার রাতে মেইল বাসস্ট্যান্ডস্থ পৌর শ্রমকদলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর শ্রমিকদলের সভাপতি গোলাম হাফিজ মুক্তারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মলহদার মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী প্রমুখ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান চুম্বক, উপজেলা ট্রাক চালক সমিতির সভাপতি মোবারক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ইব্রাহীম আলী, মহিলা দলের নেত্রী আসফিয়া হায়াত সিলভা, ফাতেমা জোহরা পলি, উপজেলা ট্রাক চালক সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ফরিদ সোহেল, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মহলদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল বাকি।পরে পৌর শ্রমিকদলের কার্যালয় উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উত্তরকোণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুপচাঁচিয়ায় শ্রমিক দলের দোয়া মাহফিল

