বগুড়া শহরের শেরপুর রোডে ঐতিহ্যবাহী কানছগাড়ী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১২টায় ইনডিপেনডেন্ট জেনারেল হসপিটালের ৫ম তলায় সমিতির অফিসে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্বে করেন সমিতির আহবায়ক কেএমএ জোবায়ের। কানছগাড়ী বণিক সমিতির যুগ্ম আহবায়ক কামরুল হাসান ঝিনুকের সঞ্চালনায় সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন আকরাম হোসেন সোহেল, আবুল কালাম আজাদ, সেলিম আহমেদ, রকি, রনি, মুন্সি প্রমুখ। বার্ষিক সভায় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে বণিক সমিতির নতুন কমিটি গঠনের বিষয়ে কাজ চলছে। স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে সকলের অংশ গ্রহণে মধ্য দিয়ে উৎসব মুখর নির্বাচন করা হবে। বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কানছগাড়ী বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সমিতির প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা ও সমিতির অসুস্থদের জন্য রোগমুক্তি করা হয়।
উত্তরকোণ
বগুড়া শহরের কানছগাড়ী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

