উত্তরকোণ

ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের নিন্দা

ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের নিন্দা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা পল্টনে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। তারেক রহমান ছাত্রদলসহ তার দলের সকলের প্রতি সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বিশেষ আহ্বান জানান। যাতে সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করা সহজ হয়। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালা হয়। গত রোববার থেকে এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

শেয়ার: