গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গাবতলী সোনারায়ের তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের আয়োজনে রবিবার নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদুর রহমান মাসুদ।
অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজিজুল হক পাইকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অ্যাডভোকেট জহুরুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য মোতলিবুর রহমান, আতিকুল ইসলাম বিপ্লব, আবু জাফর, বিপ্লব মিয়া, সহকারী অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, সহকারী অধ্যাপক মোর্শেদুর রহমান, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক নীহার রঞ্জন দেব, প্রভাষক ফারহানা ইয়াছমিন, প্রভাষক শাহিনুর ইসলাম, প্রভাষক ইফতেখার আহম্মেদ, স্থানীয় চাঁন মিয়া, আব্দুল মান্নান, বিএনপি নেতা আব্দুল হালিম মন্ডল, যুবদল নেতা রঞ্জু মিয়া সাদ্দাম, শিক্ষার্থী মায়া আক্তার ও রুমি খাতুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ লতিফুল বারী রুবেল এবং প্রভাষক সুমাইয়া আক্তার।

