উত্তরকোণ

ধানের শীষ মার্কায় ভোটদিয়ে জয়যুক্ত করুন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন-সাবেক এমপি লালু

ধানের শীষ মার্কায় ভোটদিয়ে জয়যুক্ত করুন  বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন-সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা সবাই নামাজ পড়ে তার জন্য মন খুলে দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আবারো দেশ সেবায় ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন। তিনি আরো বলেন, যতবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে সেসময়ে নারীদের ব্যাপক উন্নয়ন মূলক কাজ হয়েছে। নারী সমাজেই অহংকার বেগম খালেদা জিয়া কে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন। এমনকি বিএনপি সরকার পারে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে। তিনি (৯ ডিসেম্বর) মঙ্গলবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) নির্বাচনী এলাকার গাবতলীর বিভিন্ন ইউনিয়নের মহিলা কর্মীদের নিয়ে বাগবাড়ী’তে প্রধান নির্বাচনী কার্যালয় (প্রস্তাবিত) শহীদ জিয়াউর রহমান মেমোরিয়াল হাসপাতাল হলরুমে নির্বাচন সংক্রান্ত দিক-নির্দেশনা মূলক এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, আব্দুর রহিম রঞ্জু, এনামুল হক, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুবদল নেতা আপেল মাহমুদ, রফিকুল ইসলাম নান্টু, রফিকুল ইসলাম, আসাদুল্লা, সাইফুল ইসলাম, রাঙ্গা মিয়া, মোখলেছার রহমান, এনামুল হক, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম, জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম, আবু সুফিয়ান তোহা, সুমন ইসলাম, শিহাব উদ্দিন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দপ্রমূখ।

শেয়ার: