সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলন করা হয়।এরপর উপজেলা পরিষদ অফিসের সামনে থেকে ৱ্যালী বের হয়। ৱ্যালী শেষে পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিলীপ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান,কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,সদস্য শরণ কুমার সাহা,নাজমুল হক আবীর প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও সুমাইয়া ফেরদৌস ও নবাগত ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ (অব.) শাহাবুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)সহ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

