উত্তরকোণ

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র আয়োজনে জাতীয় ও দুদুক পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। দুপ্রক’র সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, থানার ওসি’র প্রতিনিধি এসআই আবু জাররা, দুপ্রক’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব বাদল সরকার, সহ-সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, সদস্য অধ্যক্ষ একেএম ওয়াহেদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, সাদেকুর রহমান, আইরিন পারভীন ও ফাতেমা খাতুন। এছাড়া অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক–সুজনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার: