উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক  এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৮ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির আয়োজনে কলাকোপা বায়তুস সুজূদ জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এর রোগমুক্তিতে আল্লাহর রহমত কামনায় দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,
বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, আব্দুল মতিন, সদস্য আশরাফুল ইসলাম, সাইফুল খা, ইলিয়াস মাহমুদ উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

শেয়ার: