দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দুপচাঁচিয়া উপজেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার একটি স্থানীয় এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম সুজনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমিতির সদস্যরা অংশ নেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির উপদেষ্টা হারুনুর রশিদ সাজু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপদেষ্টা আফছার আলী, যুবদল নেতা ও উপদেষ্টা আশরাফুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাকিব, রোড সম্পাদক আব্দুল কাদের সবুজসহ সমিতির সকল সদস্যবৃন্দ। দেশনেত্রীর আশু রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা মেহেদুল ইসলাম।
উত্তরকোণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুপচাঁচিয়ায় উপজেলা সিএনজি মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

