গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল জিয়া পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বাঘোপাড়া উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, জিয়া পরিষদ বগুড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল হাসান শাহীন, জিয়া পরিষদ বগুড়া সদর উপজেলা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপি ও জিয়া পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে রাসেল কবির সামাদ, গোলাম মরতুজা রনি, ফারুক হোসেন, আপেল মাহমুদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, লুৎফর বারী, রাজু হোসেন সহ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা’য় সদর উপজেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া মাহফিল

