বগুড়ায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাজু আহম্মেদ রনি (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ রনি বগুড়া জেলার শেরপুর থানার হোসনাবাদ মধ্যপাড়া এলাকার মো. আব্দুর রউফের ছেলে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে জেলার শেরপুর থানাধীন দক্ষিণ কাফুরা মাছের আড়ৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, পলাতক আসামি রনি ওই এলাকায় অবস্থান করছে। এরপর র্যাব-১২ বগুড়া একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার জন্য রনিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
উত্তরকোণ
বগুড়ায় মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করলো র্যাব

