উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে তাকে নেওয়া হতে পারে। আজ বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এদিকে কাতারের আমির জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকায় কাতার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৩০ নভেম্বরের কূটনীতিক পত্রের অনুরোধে সম্মতি জানিয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে। পরদিন ৩০ নভেম্বর গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনের লন্ডনে উন্নতি চিকিৎসা নিশ্চিতের জন্য জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় কাতার দূতাবাস আজ বৃহস্পতিবার সকালে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার বিষয়ে তাদের প্রস্তুতির কথা জানায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, ঢাকা থেকে লন্ডন যাত্রার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব কাতার দূতাবাসকে পাঠাতে হবে। বিএনপি চেয়ারপারসনের বিষয়ে বিস্তারিত তথ্য, লন্ডন সফরে বেগম খালেদা জিয়ার সহযাত্রীদের তালিকা এবং ঢাকা থেকে লন্ডন যাত্রার নির্ধারিত সময়সূচির বিষয়গুলো আছে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায়। জানা গেছে, ৩০ নভেম্বরের চিঠিতে গত জানুয়ারিতে চিকিৎসা নিতে লন্ডনযাত্রার সময় বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করায় কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সেবার জানুয়ারিতে ঢাকা থেকে লন্ডন এবং মে মাসে লন্ডন থেকে ঢাকায় বেগম খালেদা জিয়াকে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আনা নেওয়া করা হয়েছিল। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতার। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একইদিন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ–খবর জানান দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এদিকে দলের মধ্যপ্রাচ্যের নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দরকার হলে সহায়তা দিতে প্রস্তুত আছে কাতার। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে দেশটি। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনেও নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল বুধবার বিকেলে ঢাকায় এসেছেন। তাঁর চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেয় চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। গতকাল রাত ৯টার পর তাঁরা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে তাঁরা সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসায় সহায়তা করতে ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় আসে।
খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন যারা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে তাকে নেওয়া হতে পারে। তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৬ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা যায়। সফরসঙ্গীরা হলেন-পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারী), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)। ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনার হওয়ার কথা রয়েছে। পরে ঢাকায় পৌছার পর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।