1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

গণতন্ত্র রক্ষায় ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে: সালাহউদ্দিন আহমদ

  • সম্পাদনার সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। বুধবার নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার শীলখালী, বারবাকিয়া, টৈটং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এদিন সকাল ৮টা থেকে দ্বিতীয়দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন আহমদ বলেন, ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি। বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন। এ দেশের ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শীর্ষ নেতা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন উল্লেখ করে তিনি বলেন, আশা করি আগামী দিনে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies